শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

সৌভাগ্যময় রজনী: শবে বরাতের ফজিলত ও করণীয় নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ জন সংবাদটি দেখেছেন

আজ পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে আল্লাহর রহমত লাভের সুযোগ গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বাণীতে তিনি বলেন, আত্মিক পরিশুদ্ধি ও মানবকল্যাণে আত্মনিয়োগের এখনই সেরা সময়। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে সৌভাগ্যময় এই রজনী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।


পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে সৌভাগ্যময় রজনী হিসেবে পরিচিত। হাদিস অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন এবং রহমত বর্ষণ করেন।

দিবসটি উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বাণীতে তিনি বলেন, শবে বরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ।

“আসুন, শবে বরাতকে রহমত লাভের সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করি এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করি।” ড. ইউনূস বলেন, ইবাদত-বন্দেগি ও দান-সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব। তিনি সব অন্যায়, অবিচার ও কুসংস্কার পরিহার করে ব্যক্তি ও সমাজজীবনকে ইসলামের আলোয় আলোকিত করার আহ্বান জানান।

এদিকে, শবে বরাত উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব ও পুলিশ। মসজিদ ও মাজারগুলোতে ঢল নেমেছে ধর্মপ্রাণ মানুষের। রাতভর ইবাদত, জিকির ও দোয়ার মধ্য দিয়ে কাটাচ্ছেন মুমিনরা। মহান আল্লাহর কাছে ক্ষমা ও হেফাজত কামনার মধ্য দিয়েই পালিত হচ্ছে পবিত্র এই রজনী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com