মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

নতুন ভাইরাসে মহামারির আশঙ্কা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন
নতুন ভাইরাসে মহামারির আশঙ্কা

বিশ্বে একসময় ভয়াবহ তাণ্ডব চালানো গুটিবসন্ত (স্মলপক্স) নির্মূল হলেও আবারও ভবিষ্যতে বৈশ্বিক মহামারির কারণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, স্মলপক্সের শূন্যস্থান দখল করতে একই পরিবারভুক্ত অন্যান্য পক্স ভাইরাসগুলো বড় ধরনের সংক্রমণ ঘটাতে পারে।

গুটিবসন্ত, চিকিৎসাবিজ্ঞানে ভ্যারিওলা ভাইরাস, মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারিগুলোর একটি ছিল। বিশ শতকেই এই ভাইরাসে মারা গেছে প্রায় ৫০ কোটি মানুষ। ডব্লিউএইচও এর নেতৃত্বে বৈশ্বিক টিকাদান কর্মসূচির মাধ্যমে ১৯৮০ সালে গুটিবসন্তকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব থেকে নির্মূল ঘোষণা করা হয়। বর্তমানে ভাইরাসটির নমুনা সংরক্ষিত আছে কেবল অতি উচ্চ নিরাপত্তাসম্পন্ন কয়েকটি গবেষণাগারে।

স্মলপক্স নির্মূলের পর প্রায় সব দেশেই টিকাদান বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এর ফলে মানুষের শরীরে পক্স ভাইরাসবিরোধী প্রাকৃতিক রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেছে, যা ভবিষ্যতে বিপদ বাড়াতে পারে।

অর্থোপক্সভাইরাস পরিবারভুক্ত কয়েকটি ভাইরাস ইতোমধ্যে মানুষের মাঝে সংক্রমণ ঘটানোর সক্ষমতা দেখিয়েছে। এর মধ্যে রয়েছে— মাঙ্কিপক্স (Mpox), কাউপক্স, বাফালোপক্স, ক্যামেলপক্স।

বিশেষজ্ঞরা মনে করছেন, এসব ভাইরাস ভবিষ্যতে স্মলপক্সের শূন্যস্থান পূরণ করে নতুন বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

স্মলপক্সের ভয়াবহ অতীত স্মরণ করে বিশেষজ্ঞরা সতর্ক করছেন— এই ভাইরাস বা এর ঘনিষ্ঠ আত্মীয়রা বড় পরিসরে ছড়িয়ে পড়লে বিগত শতকের মতো ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। তাই পক্সজাতীয় ভাইরাসগুলোর ওপর আন্তর্জাতিক পর্যায়ের নজরদারি জোরদার করার পাশাপাশি আগাম প্রতিরোধমূলক প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরছেন তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com