জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করলে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সংগঠনটির জাবের, রাকসুর জিএসসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জড়ো হয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন।
এরপর বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়।
পুলিশ জানায়, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই জলকামান,টিয়ারগ্যাস,ব্যবহার করা হয়েছে। এ সময় দৌড়ঝাঁপ ও চাপে বেশ কয়েকজন আহত হন।
ইনকিলাব মঞ্চের নেতাদের মতে, আহতদের মধ্যে— জাবের,রাকসুর জিএস,এবং মাঠ পর্যায়ের আরও কর্মীরা
আছেন।
তারা অভিযোগ করেন— “শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অযথা শক্তি প্রয়োগ করেছে। আমাদের দাবি স্পষ্ট—হাদির হত্যার আন্তর্জাতিক মানের তদন্ত চাই।”
সংগঠনের নেতারা জানিয়েছেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘ–এর তত্ত্বাবধানে করা উচিত।
তাদের দাবি, “দেশীয় কোনো তদন্তে নিরপেক্ষতা নিশ্চিত হয় না। আন্তর্জাতিক তদন্ত ছাড়া সত্য বের হবে না।”