সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই শুরু হতে পারে রমজান

  • সবশেষ আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ জন সংবাদটি দেখেছেন
ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই শুরু হতে পারে রমজান

বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজানকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য—সবার নজর এখন আকাশের দিকে, নতুন চাঁদ দেখার অপেক্ষায়। তবে বিভিন্ন দেশের জ্যোতির্বিদ সংস্থা ও ধর্মীয় কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে ১৯ ফেব্রুয়ারিই রোজা শুরুর সম্ভাবনা সবচেয়ে বেশি।

রমজান শুরুর চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি। তবে জ্যোতির্বিদদের তথ্য বলছে, এ বছর রমজান শুরু হবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে।

বাংলাদেশ

বাংলাদেশে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি।ইসলামিক ফাউন্ডেশন–এর প্রাথমিক হিসাবে সেদিন চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর।

পাকিস্তান

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানায়, রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। নতুন চাঁদ জন্ম নেবে ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টা ১ মিনিটে (পাকিস্তান সময়)। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা—যা দৃশ্যমান হওয়ার জন্য যথেষ্ট।

সূর্যাস্ত: ৬:২৫
চাঁদাস্ত: ৭:২৪
এ সময়ে চাঁদ দেখার অনুকূল পরিবেশ তৈরি হবে।

ভারত

ভারতে স্থানীয় চাঁদ দেখা সাপেক্ষে রমজান ঘোষিত হয়। NDTV–র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তবে দিনক্ষণ চূড়ান্ত হবে চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে।

ফিলিপাইন

ফিলিপাইনে রমজান শুরু হতে পারে এক দিন আগে—১৮ ফেব্রুয়ারি। চূড়ান্ত সিদ্ধান্ত দেবে Bangsamoro Darul Ifta, এবং National Commission on Muslim Filipinos। গত বছর বাংগসামোরো অঞ্চলের চাঁদ দেখা কার্যক্রম পরিচালনা করেছিলেন মুফতি শায়খ আবদুলরউফ এ গুইয়ালানি।

মিসর

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশ মিসরেও চাঁদ দেখার প্রস্তুতি চলছে। পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর হিসাবে ১৯ ফেব্রুয়ারি চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে জ্যোতির্বিদদের অধিকাংশ পূর্বাভাস বলছে— রমজান ২০২৬ শুরু হবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে, সবচেয়ে সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। চাঁদ দেখা সাপেক্ষে বিভিন্ন দেশে এক দিন এদিক–ওদিক পার্থক্য থাকতে পারে।

সূত্র: Khaleej Times

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com