শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কের কাজ চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরবে: ডা. শফিকুর রহমান হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী

জাতীয় নির্বাচনে ১১–১২ ফেব্রুয়ারি,সারা দেশের সব দোকান ও বাণিজ্যবিতান বন্ধ থাকবে

  • সবশেষ আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ জন সংবাদটি দেখেছেন
জাতীয় নির্বাচনে ১১–১২ ফেব্রুয়ারি,সারা দেশের সব দোকান ও বাণিজ্যবিতান বন্ধ থাকবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি

সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণে ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি নির্দেশনায় ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশের দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শিল্পাঞ্চলের শ্রমিক–কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে শিল্প কারখানায় কাজ করা শ্রমিকদের জন্য ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিনদিন ছুটি থাকবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই সময় সারা দেশে নিরাপত্তা জোরদার থাকবে এবং দোকান–বাজার বন্ধের কারণে ভোটকেন্দ্র এলাকায় মানুষের চলাচল নির্বিঘ্ন করা হবে বলে জানানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com