শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

নির্বাচনী জনসভায় জাপার কেন্দ্রীয় নেতা বলেন,‘শেখ হাসিনাকে আমরা সসম্মানে ফিরিয়ে আনবো’

  • সবশেষ আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ জন সংবাদটি দেখেছেন
নির্বাচনী জনসভায় জাপার কেন্দ্রীয় নেতা বলেন,‘শেখ হাসিনাকে আমরা সসম্মানে ফিরিয়ে আনবো’

জাতীয় পার্টি ক্ষমতায় এলে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানে ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী। একইসঙ্গে তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সকল মামলা প্রত্যাহার করার কথাও জানান।

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার শাহপুর মাঠে ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মন্ডলের নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন জাপার কেন্দ্রীয় নেতা মোকাম্মেল হক চৌধুরী।

মোকাম্মেল হক চৌধুরীর চাচাতো ভাই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরী এবং আ’লীগ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরী তার চাচা।

মোকাম্মেল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায় আওয়ামী লীগের সকল মামলা আমরা প্রত্যাহার করে দেব। জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে ফিরিয়ে আনব। আমাদের কথা একটাই-আওয়ামীলীগের নেতাকর্মীরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, ভয় পাইয়েন না। সকাল আটটার মধ্যে নির্বাচনের মাঠে থাকবেন, ভোট দিয়ে বাড়িতে যাবেন। লাঙ্গল মার্কা জয়যুক্ত হবে,আনিছুল ইসলাম মন্ডল ভাই জয়যুক্ত হবে। মিছিল নিয়ে আমরা বের হব, কোন শক্তি আপনাদের ক্ষতি করে এটাই আমরা দেখব।’

তিনি বলেন, ‘আজকে বড় দুঃখ লাগে, ভোট হচ্ছে। ভোটের মাঠে আমরা দাপিয়ে বেড়াচ্ছি। অথচ একটি দল—স্বাধীনতার পক্ষে যে দলটি নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হচ্ছে। আওয়ামী লীগের সমর্থনের ভাইয়েরা ঘরে বসে থাইকেন না। ঘরে বসে থাকলে, ঘরে বসে প্রটেক্ট দিলে পরবর্তীতে আপনাদেরই ক্ষতি হবে। ওই স্বাধীনতাবিরোধীরা আল্লাহ নাকস্তে যদি কোনোদিন ঘটনা ঘটিয়ে ফেলে, তাহলে সবচেয়ে বড় ক্ষতি করবে আওয়ামী লীগের।’

একমাত্র জাতীয় পার্টি আওয়ামীলীগের পক্ষে দাঁড়িয়েছে—এ কথা উল্লেখ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঘরে বসে থাইকেন না, চলে আসেন। আপনাদের পক্ষে আমরা কথা বলছি। আমাদের নেতা জি এম কাদের বুক ফুলিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলছেন। জাতীয় পার্টি একমাত্র পার্টি, যারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। আমরা যারা আওয়ামী লীগের পক্ষে আছি, তারা জেল–জুলুমকে ভয় করি না। আমরা বলতে চাই, নিরীহ আওয়ামী লীগের নেতাদের ওপর কোনো অত্যাচার–নির্যাতন হতে আমরা দেব না।’

জাতীয় পার্টির নেতার দেওয়া এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি,জামায়াত,এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী অন্যান্য রাজনৈতিক দল।

বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. কামরুজ্জামান কবির বলেন, ফ্যাসিবাদী আওয়ামিলীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে তাদের দোসর জাতীয় পার্টি কাজ করছে। খুনি হাসিনাকে যারা ফিরিয়ে আনতে চায় তাদেরকে জনগণ দাঁতভাঙ্গা জবাব দেবেন বলেও জানান তিনি।
তবে এই ঘটনায় উপজেলা জাতীয় পার্টি নিজেদের অবস্থান জানিয়েছে। উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মো. মোস্তাকুর রহমান একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,এ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরীর বক্তব্যে শেখ হাসিনা সংক্রান্ত যে কথা বলেছেন সেটা ভুলবশত বলেছেন বলে তিনি জানিয়েছেন এবং সেটি তাঁর ব্যক্তিগত মতামত।

এ বিষয়ে জানতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরীর ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির বলেন, ‘শেখ হাসিনাকে কেন আমরা ফিরিয়ে আনবো? এ ধরনের কথা আমরা বলিনা। আমরা ওই নেতাকে শোকজ করব।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com