শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

মিরপুরে জামায়াত আমিরের সমর্থনে মহিলা জামায়াতের বর্ণাঢ্য মিছিল

  • সবশেষ আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ জন সংবাদটি দেখেছেন
মিরপুরে জামায়াত আমিরের সমর্থনে মহিলা জামায়াতের বর্ণাঢ্য মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে মিরপুরে বর্ণাঢ্য নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিল ছিল দলটির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে ডা. শফিকুর রহমান–এর প্রতি সমর্থন প্রদর্শনের অংশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মিরপুর–১০ গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেন— ‘মা–বোনদের বলে যাই, দাঁড়িপাল্লায় ভোট চাই’, ‘মায়ের কোলে শিশুর ডাক, দাঁড়িপাল্লা জিতে যাক’, ‘আপস না সংগ্রাম’, ‘দিল্লি না ঢাকা’—এসব স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

মিছিলের তদারকিতে থাকা জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য মোবারক হোসেন বলেন, “জামায়াত আমির দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে নামার পর নারী–পুরুষ নির্বিশেষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।১১ দলীয় জোট জিতলে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন—এ কারণেও ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ কাজ করছে।”

ঢাকা মহানগর উত্তরের প্রচার বিভাগের সদস্য আব্দুর রহিম জানান, ঢাকা–১৫-এর নারী সদস্যরা ব্যাপকভাবে অংশ নিয়েছেন এবং স্থানীয় নেত্রীরা পুরো কর্মসূচি পরিচালনা করেছেন। নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা কোনো আশঙ্কা করছি না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে প্রস্তুত।”

নেতারা আশা প্রকাশ করেন যে, ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং মিরপুরবাসী ‘বিজয়ের মালা জামায়াত আমিরের গলায় পরাতে উদগ্রীব’।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com