শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, স্ট্যাম্প-চেকসহ নানা আলামত উদ্ধার জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কের কাজ চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরবে: ডা. শফিকুর রহমান হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান

  • সবশেষ আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফিরে আসতে পারে— এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও  সায়মা ওয়াজেদ পুতুলও।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা Reuters-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রয়টার্স জানতে চায়—বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ থাকবে কি না। জবাবে তারেক রহমান বলেন, “যদি জনগণ কাউকে গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে।”

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। জুলাই অভ্যুত্থানের পর দলটি রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ায় বিএনপি সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম উল্লেখ করেছে।

উল্লেখ্য, বর্তমানে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলও দেশের বাইরে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধেও বিভিন্ন মামলার বিচার চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com