ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আজ (৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে সেনাবাহিনীসহ সব আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে এবার দায়িত্ব পালন করবেন ৯ লাখ ৭০ হাজারের বেশি সদস্য।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে। তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে পরে সাত দিন মাঠে থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে—পুলিশ, বিজিবি, আনসার–ভিডিপি, কোস্ট গার্ড, এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাবাহিনী, সমন্বিতভাবে মাঠে দায়িত্ব পালন করবে।
মোট মোতায়েন থাকবে ৯,৭০,০০০+ সদস্য— আনসার-ভিডিপি: ৫,৭৬,৪৮৩, সেনাবাহিনী: ১,০৩,০০০, নৌবাহিনী: ৫,০০০, বিমান বাহিনী: ৩,৭৩০, বিজিবি: ৩৭,৪৫৩, কোস্ট গার্ড: ৩,৫৮৫, পুলিশ: ১,৮৭,৬০৩, র্যাব: ৯,৩৪৯, চৌকিদার–দফাদার: ৪৫,৮২০ সব বাহিনী রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবে এবং তার নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করবে।
মেট্রোপলিটন এলাকায়: সাধারণ কেন্দ্র: ১৬ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্র: ১৭ জন
মেট্রোপলিটন এলাকার বাইরে:
সাধারণ কেন্দ্র: ১৫–১৬ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্র: ১৭–১৮ জন, সাধারণ কেন্দ্র: ১৬–১৭ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্র: ১৭–১৮ জন
নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ১,০৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন।
তারা ভোটগ্রহণের পরও দুই দিন পর্যন্ত দায়িত্বে থাকবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত।