শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কের কাজ চাঁদাবাজি বন্ধ হলে মানুষের জীবনে স্বস্তি ফিরবে: ডা. শফিকুর রহমান হাইতির জালে প্রথমার্ধেই ৩ গোল, ছন্দে ফিরল ব্রাজিল তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পুনর্দখল ব্রাজিলের ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী

পোস্টাল ব্যালটের ফলে কিছুটা দেরি হতে পারে: ইসি সচিব

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন
পোস্টাল ব্যালটের ফলে কিছুটা দেরি হতে পারে: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে তিনি নিশ্চিত করেছেন, কোনোভাবেই ফলাফল ঘোষণায় দীর্ঘ বিলম্ব হবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, “পোস্টাল ব্যালটের কারণে এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যা আগে ছিল না। ব্যালটের কাঠামোগত কারণে দ্বিতীয় বা একাধিকবার পরীক্ষা করতে হয়, ফলে অন্য কেন্দ্রের তুলনায় কিছুটা সময় বেশি লাগবে।”

তিনি যোগ করেন, “তবুও আমরা চেষ্টা করছি যেন দেরি কম হয়। কোনো অবস্থাতেই দীর্ঘায়িত হবে না।”

ইসি সচিব জানান, “পোস্টাল ব্যালটসহ সব ক্ষেত্র থেকে ধাপে ধাপে ফল প্রকাশ করা হবে। ২৯৯ আসনে ব্যালট পেপারসহ সব উপকরণ পৌঁছে গেছে। এখন শুধু ভোটের অপেক্ষা।”

তার ভাষ্য, “একই দিনে দুটো ব্যালটে ভোট—একটি সরকার গঠনের জন্য, আরেকটি আগামী শতাব্দীর কাঠামো নির্ধারণের গণভোট—এটি বিরাট চ্যালেঞ্জ। তবে আমরা তা সফলভাবে বাস্তবায়ন করছি।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সঠিক তথ্য সরবরাহ করব, ব্যাখ্যাসহ দেব। অপপ্রচার বা অপতথ্য থেকে বিরত থাকব—সত্য যতই কঠিন হোক আমরা সেটাই বলব।”

আলোচনায় আরও বক্তব্য দেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com