সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গোদাগাড়ীতে শিক্ষার্থীদের মোবাইল ও মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ

  • সবশেষ আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩০ জন সংবাদটি দেখেছেন

রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে আসা নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ নির্দেশনা দেন তিনি।

উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার বেড়েছে। অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে পাঠে মনোযোগ না দিয়ে মোবাইলে সময় কাটাচ্ছেন। কেউ গেমস, রিলস ও টিকটকে আসক্ত হয়ে পড়ছেন—ফলে শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নৈতিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে মোবাইল ও মোটরসাইকেলের অনিয়ন্ত্রিত ব্যবহারে। শিক্ষা প্রতিষ্ঠানে আসা মানেই শেখার জায়গা—এখানে গ্যাজেট নয়, বই-খাতা-কলমই হওয়া উচিত প্রধান সঙ্গী।”

তিনি আরও জানান, প্রতিটি স্কুলের প্রধান শিক্ষককে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী মোবাইল বা মোটরসাইকেলসহ ধরা পড়লে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা ইউএনও’র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মনোযোগ ফিরিয়ে আনতে সহায়ক হবে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com