বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

রংপুরের পীরগঞ্জে স্কুল থেকে সিলমারা ব্যালট উদ্ধার!

  • সবশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬৯ জন সংবাদটি দেখেছেন

নির্বাচন শেষ হলেও বিতর্ক থামছে না রংপুর-৬ পীরগঞ্জ আসনে। ভোটের পরদিন একটি কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে সিলমারা ব্যালট পেপার ও সিল।

সোমবার (১৬ফেব্রুয়ারী) দুপুরে হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বন্ধ কক্ষ থেকে এগুলো উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার। ধানের শীষ প্রতীকে সিলমারা ব্যালট দেখে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। কারচুপির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।

ভোট শেষ, ফল ঘোষণা হয়েছে। কিন্তু পীরগঞ্জের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর আলামত। সোমবার স্কুল খোলার পর শিক্ষার্থীরা একটি ভাঙা আলমারিতে দেখতে পায় ব্যালট পেপার।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন ঘটনাস্থলে গিয়ে ২টি ধানের শীষ প্রতীকে সিলমারা ব্যালট, ৪টি গণভোটের ব্যালট এবং ২টি সিল উদ্ধার করেন।

হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ভোটের পর আজ স্কুল খোলা চেয়ার-টেবিল ঠিক করতে গিয়ে একটি ভাঙ্গা আলমিরাতে শিক্ষার্থীরা ব্যালট পেপার দেখতে পায়। ২টি ধানের শীষের প্রতীকের ‍সিলমারা ব্যালট ও গণভোটের ৪টি ব্যালট এবং দুইটি সিলও পাওয়া যায়। রুমগুলো নতুন ও দরেজা জানালাগুলোও ভালো করে বন্ধ ছিলো তাই বাইরে থেকে রুমে এসব ঢোকানো অসম্ভব বলেও জানান প্রধান শিক্ষক।

এই খবর ছড়িয়ে পড়তেই স্কুলের সামনে জড়ো হয় শত শত মানুষ। তারা অভিযোগ করেন, ভোটের দিন কারচুপি হয়েছে। বিক্ষোভকারীরা জড়িতদের শাস্তির দাবি জানান। প্রশাসন বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নির্বাচন পরবর্তী সময়ে এমন ঘটনায় জনমনে নতুন করে প্রশ্ন জেগেছে—ভোট কতটা সুষ্ঠু ছিল?

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com