সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন কায়কোবাদ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ জন সংবাদটি দেখেছেন
ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন কায়কোবাদ
ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন কায়কোবাদ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে টানা ষষ্ঠবার নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে মন্ত্রিসভার সদস্য হিসেবে ধর্মমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।

মুরাদনগর আসন থেকে ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন কায়কোবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে অর্ধলাখের বেশি ভোটে পরাজিত করেন।

সর্বশেষ নির্বাচনে কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।

রাজনৈতিক জীবনে তিনি এর আগে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০২ সালের ৩ আগস্ট থেকে ২০০৩ সালের ১ জুলাই পর্যন্ত ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com