সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

টানা ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে কলেজ, স্কুল ছুটি কবে থেকে

  • সবশেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজে আজ থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হয়েছে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ছুটি কার্যকর হচ্ছে এবং আগামী ২৯ মার্চ রোববার থেকে পুনরায় ক্লাস শুরু হবে।শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একদিনের সরকারি ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় টানা বন্ধ শেষে ২৯ মার্চ কলেজ খুলবে।এছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে কলেজ। শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, যা মোট ১১ দিনের ছুটি।প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের জন্য সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান এই ছুটি ঘোষণা করতে পারবেন। এদিকে ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজের বার্ষিক ছুটির তালিকাও প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরাসহ কয়েকটি ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজানের ছুটি শুরু হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com