নতুন সরকারের আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে পরিবর্তনের নতুন পথচলা। নির্বাচন পরবর্তী সময়ের রাজনৈতিক উত্তাপ কাটিয়ে এখন সাধারণ মানুষের প্রত্যাশা, স্থিতিশীলতা, সুশাসন ও কার্যকর পদক্ষেপ।
আর্থিক ও প্রশাসনিক সঠিক প্রয়োগে সরকারের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতারও থাকবেনা চাওয়া সাধারণের।
নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তরুণদের প্রত্যাশা যেন আরও বেশি। তাদের চাওয়া- শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন,স্বচ্ছ ও জবাবদিহিমুলক শিক্ষাঙ্গন ও মেধার মুল্যায়ন। সেই সাথে কঠোরতার সাথে দুর্নীতির নিয়ন্ত্রণ।
সব মিলিয়ে নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি আর জনতার প্রত্যাশা পূরণের । এখন সময়ই বলে দেবে, জনগণের এই প্রত্যাশা কতটা বাস্তবায়ন করতে পারে সরকার।