শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ব্যতিক্রমী উদ্যোগ প্রধানমন্ত্রীর

  • সবশেষ আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ জন সংবাদটি দেখেছেন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানেই দাঁড়িয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিলেন তিনি। প্রথা ভেঙে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় এই মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব। বিস্তারিত রিপোর্টে।

অমর একুশের প্রথম প্রহর। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টা ৮ মিনিটে তিনি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

তবে এবারের শ্রদ্ধা নিবেদন ছিল অন্যবারের চেয়ে আলাদা। প্রথা অনুযায়ী শ্রদ্ধা জানিয়ে চলে না গিয়ে, তিনি শহীদ মিনার প্রাঙ্গণেই দাঁড়িয়ে অংশ নেন বিশেষ দোয়া ও মোনাজাতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ দোয়া পরিচালনা করেন। মোনাজাতে ১৯৫২-এর ভাষা শহীদ, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও বিশেষ দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি নতুন সরকারের সফলতার জন্যও প্রার্থনা করা হয়।

দোয়া শেষে বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমান তার মন্ত্রিসভা, দল এবং জিয়া পরিবারের পক্ষ থেকেও পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথার বাইরে গিয়ে শহীদ মিনারে এই দোয়ার আয়োজন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার এক নতুন নজির স্থাপন করল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com