সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির ও শিবিরের বিক্ষোভ মিছিল, পুলিশি বাধা

  • সবশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও শিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগের দিন আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের অবস্থান, বিক্ষোভ মিছিল এবং শহীদ মিনারে ফুল দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।রাতের দিকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় তারা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদ জানান।

মিছিলটি এক পর্যায়ে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। পুলিশি অবস্থানের কারণে বিক্ষোভকারীরা কার্যালয়ের সামনে যেতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

ঘটনাস্থলে কোনো বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com