শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

চিফ প্রসিকিউটরের দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম, সরিয়ে দেওয়া হলো তাজুল ইসলামকে

  • সবশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন

 আরএনবি ডেস্কঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন এনেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম দীর্ঘদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বহুল আলোচিত বিডিআর হত্যা মামলায় আসামিপক্ষের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে তিনি পরিচিতি অর্জন করেন।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ‘জুলাই আন্দোলন’ চলাকালে সারা দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের সময়কার গুম–খুনের অভিযোগ তদন্ত ও বিচারের সুবিধার্থে অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল আইন মন্ত্রণালয়। প্রায় পাঁচ মাসের মাথায় তাকে সরিয়ে নতুন নিয়োগ পেলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন চিফ প্রসিকিউটরের অধীনে চলমান মামলাগুলোর কার্যক্রম আরও গতি পাবে এবং বিচারপ্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com