শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় রদবদল

  • সবশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কাঠামোয় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর–ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সেনাসদর থেকে জারি হওয়া আদেশের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।

চিফ অব জেনারেল স্টাফ–সিজিএস–এর দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জিওসি ছিলেন। পূর্ববর্তী সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসরে যাওয়ায় এ পদে নতুন নিয়োগ আসে।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে এবং তাকে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে বিদায়ী পিএসও লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত পদে পরবর্তী দায়িত্বের জন্য বদলি করা হয়েছে।

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হচ্ছেন মেজর জেনারেল কায়সার রশিদ। তাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি দিয়ে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম – যশোরের ৫৫ পদাতিক ডিভিশন থেকে বদলি হয়ে এখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের (ইবিআরসি) নতুন কমান্ড্যান্ট। মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম – পূর্বের দায়িত্ব থেকে সরিয়ে ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি করা হয়েছে।

দিল্লিতে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন এবং তিনি এখন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে যশোরে দায়িত্ব নেবেন।

বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর উচ্চপদস্থ পর্যায়ে এই রদবদল নতুন কৌশলগত ও প্রশাসনিক গতিশীলতা আনবে। গুরুত্বপূর্ণ তিন শীর্ষ পদে নতুন নেতৃত্ব আসায় প্রতিরক্ষা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com