শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ বরদাস্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

  • সবশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে কেউ অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “রাজনৈতিক হোক বা সামাজিক—কেউ পুলিশের বৈধ দায়িত্ব পালনে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,“পুলিশ জনগণের বন্ধু—এটা শুধু কথায় নয়, বাস্তবেও প্রতিষ্ঠা করতে আমরা কাজ শুরু করেছি। আগের ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশসহ বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন সে ধ্বংসস্তূপ থেকে পুরো ব্যবস্থাকে পুনর্গঠন করতে হচ্ছে।”

তিনি জানান, গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ে জনমানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে পুলিশকে আরও পেশাদার, আধুনিক ও জনমুখী করতে কাজ করছে সরকার।

সালাহউদ্দিন আহমদ বলেন—“আমরা পুলিশকে মনোবল ফিরিয়ে দিতে চাই। এজন্য বিভিন্ন বিভাগে গিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব, উৎসাহ দেব এবং সামনে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেব। তিনি আরও বলেন“পেছনের অস্থিরতা দেখে লাভ নেই। সামনে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা যায়, সেটাই এখন প্রধান লক্ষ্য।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com