শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

ঈদুল ফিতরে সরকারি কর্মীদের টানা ১০ দিনের ছুটি

  • সবশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ জন সংবাদটি দেখেছেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য এবার মিলতে পারে দীর্ঘ ছুটির সুযোগ। সরকার ঘোষিত ৫ দিনের ঈদ ছুটির সঙ্গে এক বা দুদিন নৈমিত্তিক ছুটি যুক্ত করতে পারলে তারা টানা ৭ থেকে ১০ দিন পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ বছর ঈদকে কেন্দ্র করে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত মোট ৫ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৭ মার্চ রয়েছে শবে কদর উপলক্ষে সরকারি ছুটি। মাঝের দিন ১৮ মার্চ (বুধবার) এক দিনের ছুটি নিতে পারলে ১৯–২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের অবকাশ মিলবে।

ঈদের পর পরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস। পরবর্তী দুই দিন ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। ফলে কেউ যদি ২৪ এবং ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন, তবে শবে কদর ও ঈদ মিলিয়ে ১৭ থেকে ২৮ মার্চ—টানা ১০ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করা সম্ভব।

সরকারি দফতর সংশ্লিষ্টরা বলছেন, ঈদ মৌসুমে দীর্ঘ ছুটি অনেক কর্মীই পরিবার-পরিজন নিয়ে বাড়তি সময় কাটানোর সুযোগ পাবেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com