বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

অপরাধ করলেই গ্রেপ্তার,লাগবে না অনুমতি : আইজিপি

  • সবশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ জন সংবাদটি দেখেছেন
আরএনবি ডেস্কঃ
এবার চাঁদাবাজি, বেআইনি কর্মকাণ্ড, মবসহ বিশৃঙ্খল বিভিন্ন তৎপরতায় জড়িতদের আইনের আওতায় আনতে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আইন মেনে অভিযুক্তদের গ্রেপ্তার করবেন।
গতকাল রোববার পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলা হয়। ৬৪ জেলার পুলিশ সুপার এতে যুক্ত ছিলেন।
এ সময় অপরাধ দমনে পুলিশকে আরও কঠোর হওয়ার বার্তা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের পর অনেক জায়গায় পুলিশ মব সন্ত্রাস ও বাধার মুখে অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তাই নতুন সরকার গঠনের পর মাঠ প্রশাসনের আইন প্রয়োগের বিষয়টি সামনে আসে।
বৈঠকে অংশ নেওয়া একজন কর্মকর্তা বলেন, দক্ষিণ–পূর্বাঞ্চলের একটি রেঞ্জের ডিআইজি বলেছেন, অন্তর্বর্তী সরকার লটারির মাধ্যমে থানায় ওসি পদায়ন করেছে। এতে ‘এ’ ক্যাটেগরির অনেক থানায় ‘সি’ ক্যাটেগরির ওসি পদায়ন পেয়েছেন। অপেক্ষাকৃত দুর্বল এসব ওসির মাধ্যমে মাঠ প্রশাসন সামলানো কঠিন।
২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পদায়নের ব্যাপারে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আছে। এরপর থেকে যোগ্যতা, কাজের দক্ষতা মূল্যায়ন করে লটারি ছাড়া ওসিদের পদায়ন করার কথা বলেন ওই ডিআইজি। পুলিশ মহাপরিদর্শক বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, বরিশাল বিভাগের দুটি জেলার এসপি বলেছেন, নবনির্বাচিত কয়েকজন সংসদ সদস্য সশস্ত্র গানম্যান চেয়েছেন। এরপর বৈঠকে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বিদ্যমান আইন অনুযায়ী সংসদ সদস্যদের সশস্ত্র গানম্যান দেওয়ার নিয়ম নেই। মন্ত্রী, প্রতিমন্ত্রীরা গানম্যান পেয়ে থাকেন। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
তবে বৈঠকে আরেক শীর্ষ কর্মকর্তা বলেন, দেশের যে কোনো নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় গানম্যান দেওয়া যায়। সে ক্ষেত্রে তাঁর ঝুঁকির বিষয়টি সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। সভায় আইজিপি বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় আরেক ডিআইজি মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। বৈঠকে এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বেশ কিছু এলাকায় তারা কার্যালয় খুলছে। এ ছাড়া নানা ধরনের স্লোগান দিচ্ছে। যারা এ ধরনের কার্যক্রমে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা জামিন পেয়ে মুক্তি পেয়ে যাচ্ছেন। বৈঠকে চট্টগ্রাম রেঞ্জের একটি জেলার এসপি বলেন, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে একটি থানা রয়েছে। দু–তিনটি যানবাহন দিয়ে পুলিশের পক্ষে এত বড় থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানো কঠিন। পুলিশ মাথা উঁচু করে দায়িত্ব পালন করতে চায়।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে। তবে যানবাহন সংকটের কারণে দ্রুত অনেক জায়গায় মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com