মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কেউ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ঢাকায় যাওয়া যায় না—এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, এর পেছনে কোনো লোকই নাই। এত ব্যস্ত হওয়ার কিছু নেই। তাদের একটাই উদ্দেশ্য—নির্বাচনটা যেন না হয়।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়। তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। এখানে আমরা কোনো আপস করবো না।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “জনগণের ভোট দেওয়ার সুযোগ নতুন করে তৈরি হয়েছে। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন। বিএনপি ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। এখন কিছু দল পিআর নিয়ে চিৎকার করছে। কিন্তু জনগণ তো পিআর বোঝে না। ভোট হবে—এক ব্যক্তি, এক ভোট। সবাই একমত হলে বিএনপি চিন্তা করবে।”

বেগম খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে তিনি বলেন, “বেগম জিয়ার জন্য আমরা সরকারের কাছে দেনদরবার করেছি, যেন বিদেশে নিয়ে চিকিৎসা করা যায়। কিন্তু শেখ হাসিনা বলেছিলেন—পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন বেগম জিয়াকে। প্রতিহিংসা নয়, আমরা মানুষের ভালোবাসা অর্জন করতে চাই।”

সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com