মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মিঠাপুকুরে কৃষকের কল্যাণে স্মার্ট এগ্রো টেকের যাত্রা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২০৬ জন সংবাদটি দেখেছেন

রংপুরের মিঠাপুকুরে কৃষকদের কল্যাণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ‘স্মার্ট এগ্রো টেক’। আধুনিক কৃষি প্রযুক্তি ও মানসম্মত সবজি–ফলের চারা উৎপাদন ও বিপণনের লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মো. সিরাজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে মানসম্মত চারা উৎপাদনে মিঠাপুকুর ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। স্মার্ট কৃষি ব্যবস্থার উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠান কৃষকদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

বক্তারা আরও বলেন, প্রযুক্তির যুগে এখন কৃষকরা অনলাইনে কৃষি উপকরণ ও চারা ক্রয় করছেন। ‘স্মার্ট এগ্রো টেক’ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি সারাদেশে মানসম্মত চারা সরবরাহ করে কৃষিতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু সাঈদ বলেন, “আমরা মানসম্মত চারা উৎপাদনে অঙ্গীকারবদ্ধ। আগামীতে জৈব সার উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে অন্তত ২০০ জন মানুষের কর্মসংস্থান হবে এবং কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম। বিশেষ অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) সাইফুল আলম, অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ) হাবিবুর রহমান ও মাহমুদা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মার্ট এগ্রো টেকের ব্যবস্থাপনা পরিচালক তারেকুজ্জামান।

অনুষ্ঠান শেষে আগত কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফল ও সবজির চারা এবং তবারক বিতরণ করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে এখন থেকে প্রতিদিন বিভিন্ন মানসম্মত চারা পাওয়া যাবে স্মার্ট এগ্রো টেকের নিজস্ব কেন্দ্রে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com