সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত সরকারের,মন্ত্রিসভার প্রথম বৈঠকে অনুমোদন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃবিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী কৃষকদের জন্য বড় সুখবর—মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সিদ্ধান্ত অনুমোদন দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, কৃষকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের কৃষি মেরুদণ্ডকে আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী সরকারি বাণিজ্যিক ব্যাংক ,বিশেষায়িত ব্যাংক ,বেসরকারি বাণিজ্যিক ব্যাংক । এই তিন শ্রেণির ব্যাংকের কৃষকদের কাছে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ মোট পাওনা প্রায় ১,৫৫০ কোটি টাকা, যা মওকুফের আওতায় আসবে।এ সিদ্ধান্তে সরাসরি উপকৃত হবেন প্রায় ১২ লাখ কৃষক।মন্ত্রিপরিষদ সচিব এটিকে ‘যুগান্তকারী উদ্যোগ’ হিসেবে উল্লেখ করেন।

 কৃষি , শস্য ফসল মৎস্য, পশুপালন এই পাঁচ খাতের অধীনে ছোট ও প্রান্তিক কৃষকরা এই সুবিধা পাবেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে পদব্রজে ওসমানী স্মৃতি মিলনায়তনের উদ্দেশে রওনা হন এবং ২০২৬ সালের একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com