শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জনগণের কাছে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিক ও সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে গণমাধ্যমের জবাবদিহিতার কাঠামো নতুনভাবে সাজানো হবে। “আধুনিক প্রযুক্তিনির্ভর বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে গণমাধ্যম ব্যবস্থাপনাকে পুরোপুরি আধুনিক রূপ দিতে চাই,”—যোগ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় দেশের গণমাধ্যম ছিল প্রচলিত কাঠামোয়। কিন্তু ডিজিটাল যুগে গণমাধ্যমের ব্যাপক সম্প্রসারণের সঙ্গে খাপ খাওয়ানোর মতো উদ্যোগ এতদিন নেওয়া হয়নি। “নতুন ইকোসিস্টেমে যুক্ত হয়ে গণমাধ্যম ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে হবে,”—মন্তব্য করেন তিনি।

বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে যে বিরোধের সৃষ্টি হয়েছে—সেই বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি তিনি এখনো পুরোপুরি অবগত নন। জেলা প্রশাসকের কাছ থেকে বিস্তারিত জেনে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে।

এর আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর পক্ষ থেকে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এসময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকা প্রদান করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com