মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ জন সংবাদটি দেখেছেন

রাজধানী ঢাকা ছাড়াসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে এ কম্পন হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা, যা খুলনা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং সাতক্ষীরা জেলা সদর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ–পূর্বে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।

সাতক্ষীরা, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশালসহ দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়। ঢাকার বনশ্রী, সবুজবাগ, মালিবাগ, মগবাজারসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা কম্পন টের পাওয়ার কথা নিশ্চিত করেছেন। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটিজেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দপ্তরগুলো সম্ভাব্য ক্ষতি যাচাইয়ে কাজ করছে।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com