শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

ঋণের চাপ নয়, লোডশেডিং সহ্য করাই ভালো: বিদ্যুৎমন্ত্রী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ জন সংবাদটি দেখেছেন

জাতির ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ’ দেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা অনেক ভালো—এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ’ (এফইআরবি)-এর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিগত সরকারের অপরিকল্পিত নীতি, জ্বালানি নিরাপত্তাহীনতা এবং ঋণনির্ভর বিদ্যুৎ উৎপাদন কাঠামোর সমালোচনা করে মন্ত্রী বলেন—
আগে লোডশেডিং থাকলেও তা জাতির ওপর কোনো আর্থিক বোঝা তৈরি করেনি। এখন আলো জ্বলছে ঠিকই, কিন্তু সেই আলোর নিচে বিশাল ঋণের চাপ।”

বাংলাদেশ স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারী সমিতির (বিআইপিপিএ) তথ্য অনুযায়ী, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের বকেয়া বিল বর্তমানে ১৩–১৪ হাজার কোটি টাকা। বিপিডিবির ওপর এই চাপ দেশের বিদ্যুৎখাতকে আরও অস্থিতিশীল করে তুলছে।

মন্ত্রী জানান, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস এখন ১০ শতাংশ, যা “অত্যন্ত উদ্বেগজনক”। প্রতি ১ শতাংশ অপচয় মানে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি। সরকারের লক্ষ্য— প্রথম ধাপে সিস্টেম লস ৫ শতাংশে নামানো, পরে তা কমিয়ে ৩ শতাংশে নেওয়া

তিনি বলেন, সিস্টেম লস কমাতে পারলে IMF-এর চাপ মোকাবিলা করা সহজ হবে এবং বিদ্যুৎখাতের আর্থিক স্বাস্থ্য ফেরানো সম্ভব।

জ্বালানি সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, নিজস্ব অনুসন্ধান না করা ও বিদেশি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতার ফলেই আজকের সংকট তৈরি হয়েছে।

সরকারের নতুন পরিকল্পনা— নিজস্ব ড্রিলিং রিগ কেনা, দেশীয় কূপে গ্যাস উত্তোলন বাড়ানো, দক্ষ জনবল তৈরি করা।

তবে তিনি সতর্ক করেন, সামনে গরমের মাসগুলোতে গ্যাসের চাপ আরও কমতে পারে। আবাসিক গ্রাহকদের বিল জটিলতা ও গ্যাস সংকট কমাতে দ্রুততম সময়ে প্রিপেইড মিটার স্থাপনের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com