মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

আজ জামায়াতের ইফতারে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সবশেষ আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ জন সংবাদটি দেখেছেন

রাজধানীতে আয়োজিত জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিলে আজ যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ আয়োজন।

জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, ওলামা–মাশায়েখ ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করেছেন।

গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এ বছরের ইফতার মাহফিলটিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে। জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক রূপান্তর, নতুন সরকারের শপথ গ্রহণ এবং জাতীয় সংসদে বিরোধী দলের সক্রিয় ভূমিকার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এ অংশগ্রহণ আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতার পাশাপাশি কূটনীতিক, শিক্ষাবিদ, শিল্পোদ্যোক্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com