মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুরে গোডাউন থেকে টিসিবির পণ্য উদ্ধার, গ্রেফতার ১জন

  • সবশেষ আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন

এ কে এম সুমন: রংপুরে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের স্টেশন খেরবাড়ি এলাকার একটি গোডাউনে মজুত অবস্থায় উদ্ধার হয় ১৫০ কেজি চিনি, ১৬২ লিটার সয়াবিন তেলসহ ছোলা, ডাল আর খেজুর। সবই টিসিবির পণ্য, যা সাধারণ মানুষের জন্য ট্রাকসেলে বিক্রির বরাদ্দ ছিল।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি সনাতন চক্রবর্তী জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্য উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ডিলার রুবেলকে আদালতে পাঠানো হবে।

অভিযানে রুবেল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া পণ্য জব্দসহ পরবর্তি আইনি প্রক্রিয়ার কথাও জানায় মহানগর গোয়েন্দা পুলিশ।

অভিযানের সময় স্থানীয়রা ক্ষোভ জানিয়ে আটক রুবেলসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

টিসিবির রংপুরের আঞ্চলিক কার্যালয়ের উপ–পরিচালক বলছেন, গরিব মানুষের অধিকার বাঁচাতে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। মজুতকৃত পণ্যের দায়ে বাতিল হবে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্সও।

রমজান উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি শুরু হওয়া টিসিবির ট্রাকসেল কার্যক্রম চলবে ১২ মার্চ পর্যন্ত। রংপুর সিটিতে ১৫টি স্থানে উন্মুক্ত ট্রাকে প্রতিদিন পণ্য বিক্রি চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com