মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী?

  • সবশেষ আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন
ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় অভিনেতা শুটিংয়ের কাজে নেপালে ছিলেন। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে তিনি জানান, খবরটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। শিগগিরই তিনি দেশে ফিরছেন বলেও জানান।

ইকরার মৃত্যুর ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, দাম্পত্য জীবনে তাদের মনোমালিন্য চলছিল।

ঘটনার এক দিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জাহের আলভী। সেখানে তিনি লিখেছিলেন, ‘ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না।’ পোস্টটির মন্তব্যে ইকরাও প্রতিক্রিয়া জানান।

পোস্টটির এক মন্তব্যে ইকরা লেখেন, ‘অভিনন্দন! ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাটছ কেন!’ এই পোস্ট ও মন্তব্যকে ঘিরেই নেটিজেনদের মধ্যে নানা ব্যাখ্যা তৈরি হয়েছে।

এদিকে নেপালে সহকর্মী ইফফাত তিথির সঙ্গে একটি ছবি পোস্ট করে আলভীর জন্মদিনের শুভেচ্ছা জানানোর ঘটনাও আলোচনায় এসেছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ এই ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন।

উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com