সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় বেপরোয়া গতির ট্রাক্টর চাপায় নারীর মৃত্যু

  • সবশেষ আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯৭ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম: গাইবান্ধার বালুয়া ত্রিমোহন সড়কের পোড়াবাড়ি এলাকায় ট্রাক্টর চাপায় মিমি বেগম নামে এক নারী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা হয়। নিহত ওই নারী পোড়াবাড়ি এলাকার খোরশেদ আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের ওপর উঠে যায়। পরে সেটি সড়কের পাশের একটি বাড়ির ভেতরে গিয়ে ধাক্কা দেয়। এ সময় গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর মিমি বেগমসহ ৫জন আহত হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিমি বেগমের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ড্রাইভার ও গাড়িটি আটক করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com