শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

কুয়েতে ইরানের ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

  • সবশেষ আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪২ জন সংবাদটি দেখেছেন

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্যে এবার ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত। শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় চার প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন।

আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিতে আজ রোববার (১ মার্চ) কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে যান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি চিকিৎসাধীন প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে খোঁজ-খবর নেন।

আহত চারজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান, কুমিল্লা জেলার হোমনা থানার পাথালিয়া কান্দি গ্রামের বাসিন্দা দুলাল মিয়া।

জানা গেছে, হামলার সময় বিস্ফোরণের আঘাতে এক প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লাগে। বাকি তিনজন বিস্ফোরণের ফলে ভেঙে পড়া কাঁচের ধ্বংসাবশেষের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এদিকে, ড্রোন হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব ফ্লাইট চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com