শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

আমিরাতে ইরানের হামলায় বাংলাদেশিসহ নিহত-৩

  • সবশেষ আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৪ জন সংবাদটি দেখেছেন

সংযুক্ত আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় তিনজন নিহত হয়েছেন। যারমধ্যে এক বাংলাদেশি রয়েছেন। বাকি দুজনের একজন নেপালি, আরেকজন পাকিস্তানি বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ইরান থেকে এখন পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন ছোড়া হয়েছে। আর যুদ্ধ শুরুর দ্বিতীয়দিন সকাল পর্যন্ত অন্তত ২০টি মিসাইল ছোড়া হয়েছে। যেগুলোর মধ্যে আটটি সমুদ্রে পড়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ক্রুজ মিসাইল এবং ৩১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কিন্তু ২১টি ড্রোন বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে।

অপরদিকে ১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টি মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে দেশটি। আর বাকি ১৩টি সমুদ্রে পড়েছে। যার অর্থ আমিরাতে ইরানের কোনো মিসাইল সরাসরি আঘাত হানেনি বলে দাবি তাদের।

এসব হামলায় মোট তিনজন নিহত হয়েছেন। যারমধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন ইরানি বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এছাড়া আহত হয়েছেন ৫৮ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আহতদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন। তবে ঠিক কত বাংলাদেশি আহত হয়েছেন সেটি উল্লেখ করেনি তারা। সূত্র: গালফ নিউজ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com