শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

  • সবশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৯ জন সংবাদটি দেখেছেন

আজ ২ মার্চ, ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের বটতলায় প্রথমবারের মতো সবুজ-লাল মানচিত্রখচিত বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব। সেই মুহূর্তই বাঙালির স্বাধীনতা সংগ্রামের পথচলায় নতুন মাত্রা যোগ করেছিল।

এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়। পাকিস্তানি শাসনের শোষণ, বৈষম্য ও দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের গর্জে ওঠা আন্দোলনের আনুষ্ঠানিক রূপ পায় এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।

১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথম বিদেশি মাটিতে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন উপ-হাইকমিশনার এম হোসেন আলী। এটি ছিল মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক স্বীকৃতির ঐতিহাসিক সূচক।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com