সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • সবশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৪ জন সংবাদটি দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকের একটি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল সড়কে এ আগুন লাগে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাছের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ব্যাংক ভবনে ছড়িয়ে পড়ে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হামিদুর রহমান জানিয়েছেন, আগুনের উৎস এখনো শনাক্ত করা যায়নি। তবে লেলিহান শিখা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কয়েকজন ভেতরে আটকা পড়েন। উদ্ধার তৎপরতা চলছে এবং ফায়ার সার্ভিসের তিনটি দল একযোগে আগুন নেভানোর চেষ্টা করছে।

আগুনে ঠিক কতটুকু ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ভবনের আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com