মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ডিশ ব্যবসা দখলে নিতে হামলা! ২ নেতাকে বহিষ্কার করলো যুবদল

  • সবশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

সিসিটিভি ফুটেজে মুঠোফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়া ব্যাক্তি রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু। রংপুরের ইন্টারনেট ও ডিশ ব্যবসা প্রতিষ্ঠান ক্যাবল ওয়ানের অফিসে গিয়ে এই হুমকি দিচ্ছেন তিনি।

রোববার দুপুরে বেশ কিছু লোক প্রতিষ্ঠানটির ম্যানেজারে রুমে ঢুকে অস্বাভাবিক আচরণ ও ল্যাপটপ ফেলে দেওয়াসহ মারধরের চেষ্টা করছেন। সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠে। কয়েক ঘণ্টার মধ্যেই যুবদলের কেন্দ্র থেকে অভিযুক্ত আকিবুল রহমান মনু ও তামজিদুর রশিদ গালিবকে মধ্যরাতেই বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।

কারাগারে থাকা রংপুর মহানগর যুবলীগ নেতা হারুন@কানা হারুনের ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলে নিতে নগরীর কামালকাছনা এলাকায় ক্যাবল কেটে দেওয়ার অভিযোগ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবের বিরুদ্ধে।

তবে দখলের অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন যুবদল নেতা গালিব।

যুবদল নেতা মনু ও গালিবের নেতৃত্বে ১৫–২০ জন দুর্বৃত্ত কেবল ওয়ানের অফিসে ঢুকে—ম্যানেজার পরাগের ওপর শারীরিক হামলা, ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানটি সিগন্যাল বন্ধের ঘোষণা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com