বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

এবার ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলা

  • সবশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৪ জন সংবাদটি দেখেছেন

ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে হামলার অভিযোগ করেছে তেহরান। রবিবার ভোরে পরিচালিত এই হামলায় গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান।

সোমবার আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ বোর্ড অব গভর্নরস বৈঠকে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি সাংবাদিকদের বলেন—
“গতকাল ইরানের শান্তিপূর্ণ এবং সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালানো হয়েছে।”
তিনি নিশ্চিত করেন, হামলার লক্ষ্যবস্তু ছিল নাতাঞ্জ।

তবে হামলার ক্ষয়ক্ষতির মাত্রা বা তেজস্ক্রিয়তার পরিস্থিতি সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান।

ইতোমধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের জবাবে তারা প্রতিশোধমূলক আক্রমণের ষষ্ঠ ধাপ শুরু করেছে।

আইআরজিসির দাবি—মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে সেনাবাহিনীর হা-কিরিয়া কমান্ড সদরদপ্তর, শহরের একটি বৃহৎ রক্ষাণশিল্প কমপ্লেক্স—সবই তাদের হামলার লক্ষ্যবস্তু

সংস্থাটি হুঁশিয়ারি দিয়েছে—“ধাপে ধাপে আরও কঠোর পাল্টা আঘাত আসবে।” তবে এসব হামলার ক্ষয়ক্ষতি স্বাধীন কোনো সূত্র এখনো নিশ্চিত করেনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com