সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় সড়ক অবরোধ ও বিক্ষোভ: সার সংকটের আশঙ্কায় প্রতিবাদ

  • সবশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮৬ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধায় সার সংকট সৃষ্টির আশঙ্কার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (আজ) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাহাপাড়া ও বল্লমঝাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সাহাপাড়া ও বল্লমঝাড় ইউনিয়ন শ্রমিকদলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আগস্টের পর একাধিক মামলার পলাতক আসামি কামাল হোসেনকে লোডিং টেন্ডারের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। এর মাধ্যমে ১৯৯৫ সালের ন্যায় সার সংকট তৈরি করে বর্তমান বিএনপি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাফিজ আল আসাদ লিংকন, বিএনপি নেতা নুর মোহাম্মাদ প্রিন্স, বিকাশ চন্দ্র সাহা ও শামিম মিয়া।
বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা ও সার ডিলার কামাল আহমেদ দীর্ঘদিন ধরে সার সংক্রান্ত নানা কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তিনি কৃত্রিমভাবে সার সংকট তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে চাইছেন বলেও অভিযোগ তোলেন তারা।
এ সময় বক্তারা সংশ্লিষ্ট ব্যক্তির লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com