বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

  • সবশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৮৫ জন সংবাদটি দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা–গোসাইরহাট–ভেদরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাবেক একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২—এর ধারা ৩(১) অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়; তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

হুইপ হিসেবে নিয়োগ পাওয়ার খবরে শরীয়তপুরে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকরা বলেন—
এই পদায়ন জেলাবাসীর জন্য গর্বের, যা উন্নয়ন কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে এবং জাতীয় পর্যায়ে শরীয়তপুরের ভূমিকা আরও দৃশ্যমান করবে।

স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন—হুইপ হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে জাতীয় সংসদে আরও কার্যকর ভূমিকা রাখবেন অপু, জেলার অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পগুলোতে গতি আসবে, এবং কেন্দ্রীয় নীতি বাস্তবায়নে শরীয়তপুরের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com