সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মাথার খুলিবিহীন অস্বাভাবিক আকৃতির শিশুর জন্ম

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৮ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জন্ম নিয়েছে মাথার খুলিবিহীন অস্বাভাবিক আকৃতির একটি কন্যাশিশু। ভূমিষ্ঠ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মারা গেছে সে। দ্রুত শিশুটির মৃতদেহ নিয়ে ক্লিনিক ছেড়ে চলে গেছে তার পরিবার। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

জনতা ক্লিনিক মালিক মতিয়ার রহমান জানান, ২ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টায় প্রসব ব্যথা নিয়ে ক্লিনিকে আসেন অন্তঃসত্ত্বা গৃহবধূ উপজেলার বেরুবাড়ীর নুরুল ইসলামের স্ত্রী ৫ সন্তানের জননী জায়েদা বেগম (৩৫)। তাকে অপারেশন টেবিলে নেওয়া হয় বিকাল ৫টায়।

সিজারিয়ান অপারেশন করান ডা. জান্নাতুল ফেরদৌসি রুমা। জন্ম নেয় মাথার খুলিবিহীন অস্বাভাবিক আকৃতির একটি কন্যাশিশু। চোখ দুটো ছিল অনেক বড় বড়। জন্মের কিছুক্ষণ পরই মারা যায় শিশুটি। লোকজন জানাজানি হওয়ার আগেই দ্রুত ক্লিনিকের ব্যয় মিটিয়ে শিশুটির মৃতদেহ কাপড় দিয়ে ঢেকে একটি বাক্সে প্যাকেট করে বাড়ি নিয়ে যায় তার পরিবার। এরপর তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

ক্লিনিক মালিক মতিয়ার রহমান আরও জানান, ৫ মাস আগে ওই গৃহবধূ প্রথমবার আল্ট্রাসনোগ্রাম করাতে আসেন। আল্ট্রাসনোগ্রাম শেষে তাকে জানানো হয় তার পেটে যে শিশুটি বড় হচ্ছে তা অস্বাভাবিক আকৃতির। আরও অধিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের রংপুর বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এরপর অন্ত:সত্ত্বা গৃহবধূর গর্ভধারণের বয়স ৮ মাস হলে তারা ফের এসে আল্ট্রাসনোগ্রাম করান। সেদিনও তাদের একই রিপোর্ট দেওয়া হয়। সর্বশেষ সোমবার বিকালে তারা এসে প্রথমে অল্ট্রাসনোগ্রাম করে একই অবস্থা দেখতে পেয়ে সিজারিয়ান অপারেশন করান। জন্ম নেয় অস্বাভাবিক আকৃতির কন্যাশিশু।

এ বিষয়ে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com