মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বরিশাল বোর্ডে বড় গলদ

৩৮ হাজার শিক্ষার্থীর জেন্ডার ভুল করে ‘Female’ লেখা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৪ জন সংবাদটি দেখেছেন

বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি রেজিস্ট্রেশনে বড় ধরনের ত্রুটি ধরা পড়েছে। বোর্ডের প্রিন্ট করা রেজিস্ট্রেশন কার্ডে প্রায় ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর জেন্ডার ভুলভাবে ‘Female’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পিউটার অপারেটরের অসাবধানতা ও সফটওয়্যার সেটিংসের ভুল থেকে এই সমস্যা তৈরি হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট অপারেটরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জি এম শহিদুল ইসলাম বলেন, “জেন্ডারের ভুল উল্লেখ আসলে প্রোগ্রামের সেটিংস সমস্যা। পরীক্ষা শুরুর আগে বিষয়টি ধরা পড়ায় দ্রুত সংশোধন করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের কোনো হয়রানি ছাড়াই আমরা বিনামূল্যে সংশোধন করে দিচ্ছি। কলেজগুলো যোগাযোগ করলেই তাৎক্ষণিকভাবে ঠিক করে দেওয়া হচ্ছে।”

বরিশাল বোর্ড সূত্র জানায়— এ বছর মোট ৮১,৮৩১ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হয়েছে। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা হয় পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে। কয়েক দিন আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে তথ্য পাওয়ার পর কার্ড ছাপানো হয় এবং বিভিন্ন জেলায় বিতরণ শুরু হয়।

ঝালকাঠিসহ দুই জেলার কলেজে কার্ড বিতরণের সময় প্রথমবার জেন্ডারের এই ভুল ধরা পড়ে। পরে দেখা যায়, প্রায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থীর তথ্যই ভুলভাবে ছাপা হয়েছে।

জেন্ডার ভুল উল্লেখ হওয়ায় অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবক সরাসরি কলেজ ও বোর্ডে ছুটে যান সংশোধনের জন্য। এতে তাঁদের পরীক্ষার প্রস্তুতিতেও বিঘ্ন ঘটে।

বোর্ড আশ্বস্ত করেছে— কোনো অতিরিক্ত ফি লাগবে না, অল্প সময়েই রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করা হবে। শিক্ষার্থীদের যেন কোনো ঝামেলায় পড়তে না হয়, সেদিকেই নজর দেওয়া হচ্ছে।

বোর্ডের সংশোধন কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী কয়েক দিনের মধ্যেই সব কার্ড ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com