মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড ইফতারে খাবার সংকট

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ক্ষমা চাইলেন উপাচার্য

  • সবশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৭ জন সংবাদটি দেখেছেন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আয়োজিত গণ-ইফতার অনুষ্ঠানে খাবার সংকটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পর্যাপ্ত ইফতার না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন কয়েক’শ শিক্ষার্থী। পরিস্থিতির মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান।

মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে প্রশাসনের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রায় সাড়ে সাত হাজার মানুষের জন্য গণ-ইফতারের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা ইফতার সংগ্রহের জন্য মাঠে জড়ো হতে শুরু করেন এবং টোকেন সংগ্রহ করেন। কিন্তু ইফতারের সময় ঘনিয়ে এলে দেখা যায়, অনেক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত খাবার নেই।

টোকেন থাকার পরও ইফতার না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তারা উপাচার্যকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। কিছু শিক্ষার্থী অভিযোগ করেন, যারা ইফতার পেয়েছেন তাদের খাবার থেকেও পচা গন্ধ পাওয়া গেছে। এতে ক্ষোভ আরও বাড়ে।

পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন— এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি আমার কোনো ভুল থাকে, তবে আমি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইছি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com