রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটের পর পণ্যের দাম না বাড়ায় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির নেতা জিসানকে ঘিরে নতুন মোড়, অভিযোগকারী নারীকে ‘তুলে নেওয়ার’ দাবি পরিবারের রংপুর মেডিকেলে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, জরুরি বিভাগে সেবা ব্যাহত মাদক পাচার দমনে এক অভিনব পন্থা অবলম্বন করেছে পেরু বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই

চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সবশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭২ জন সংবাদটি দেখেছেন

চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, শিগগিরই এসব অপরাধীর তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় আনা হবে।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রথমে ঢাকা থেকে অভিযান শুরু করা হবে, পরে তা সারা দেশে বিস্তৃত করা হবে। এ লক্ষ্যে চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুত করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করে বলেন, অপরাধ দমনে পরিচালিত এই অভিযানে দেশের জনগণ সহযোগিতা করবে।

ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার এবং ঢাকার ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

মন্ত্রী বলেন, বৈঠকে পুলিশের বিভিন্ন সমস্যা ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতির কারণে পুলিশের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন সেই অবস্থা থেকে বেরিয়ে এসে জনগণের আস্থা পুনরুদ্ধার করা জরুরি।

তিনি বলেন, পুলিশকে এমনভাবে কাজ করতে হবে যাতে তারা সত্যিকার অর্থেই জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

মন্ত্রী আরও বলেন, দেশের পুলিশ বাহিনীকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হতে হবে এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তিকেন্দ্রিক নির্দেশনা নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠাই হবে প্রধান লক্ষ্য।

বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশের দায়িত্বপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com