মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

আসিফ মাহমুদের স্ত্রীর ব্যাংক হিসাবে মাত্র ৬১৩ টাকা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪১ জন সংবাদটি দেখেছেন

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, তার স্ত্রীর একমাত্র ব্যাংক হিসাবে রয়েছে মাত্র ৬১৩ টাকা।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব ছাড়ার সময় তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজের আয় ও সম্পদের পূর্ণ বিবরণী জমা দিয়েছিলেন। এরপরও বিভিন্ন মহলে আলোচনা ও অভিযোগ উঠতে থাকায় তিনি নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জনসমক্ষে প্রকাশ করার সিদ্ধান্ত নেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার স্ত্রীর একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানে বর্তমানে ৬১৩ টাকা জমা আছে।

একই সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাংক হিসাবের তথ্যও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, তার মায়ের ব্যাংক হিসাবে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং বাবার পাঁচটি ব্যাংক হিসাবে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে বাবার নেওয়া সার্ভিস লোনের কারণে এখনো কিছু দেনা রয়েছে বলেও জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, নিজের ও পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করতেই এসব তথ্য প্রকাশ করা হয়েছে, যাতে এ নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com