আরএনবি ডেস্কঃ
জুলাই আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায়ের দিন ধার্য করে এ আদেশ দেন আদালত।
এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ জন বর্তমানে পলাতক রয়েছেন।মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা ছয় আসামিকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তারা হলেন—বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম,সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান,রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ,পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন,সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়,নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ,সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়।