মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: তাহের

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪০ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের প্রসঙ্গ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ সংক্রান্ত বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসানকে ‘স্বঘোষিত রাজসাক্ষী’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।সংবাদ সম্মেলনে তাহের অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাহ্যিকভাবে গ্রহণযোগ্য মনে হলেও পরে বিভিন্ন জায়গা থেকে কেন্দ্র দখল ও জাল ভোটের খবর পাওয়া যায়।

তার দাবি, অনেক কেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয় এবং কিছু জায়গায় ভোটকেন্দ্রে ঢুকতেও বাধা দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসার ও এজেন্টদের যোগসাজশে ব্যালট কাটার মতো অনিয়মের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।তিনি জানান, এসব অভিযোগের ভিত্তিতে ৫৩টি আসনে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. খলিলুর রহমানের বিরুদ্ধেও অভিযোগ তোলেন জামায়াতের এই নেতা।তার দাবি, ‘লন্ডন ষড়যন্ত্রে’ তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সেই কারণে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে তাকে অপসারণ এবং নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির এবং প্রচার বিভাগের সদস্য জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com