মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিদায়-সংবর্ধনায় বিমানবন্দরে থাকবেনা মন্ত্রী-আমলাদের লম্বা লাইন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে যাওয়া ও দেশে ফেরার সময় বিমানবন্দরে কর্মকর্তাদের দীর্ঘ সারি দেখা যাওয়ার প্রচলিত রেওয়াজে পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৪ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর সরকারি বা রাষ্ট্রীয় সফরের সময় এবং দেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য নির্দিষ্ট কয়েকজন রাষ্ট্রীয় কর্মকর্তাকে নির্ধারণ করা হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদায় ও আগমনের সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন—মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য একজন মন্ত্রী,জাতীয় সংসদের চিফ হুইপ,মন্ত্রিপরিষদ সচিব,প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরে অপ্রয়োজনীয় ভিড় কমানো এবং আনুষ্ঠানিকতা সীমিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ বিষয়ে আগে জারি করা ২০২৪ সালের ২৮ আগস্টের সার্কুলার বাতিল করে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে। নির্দেশনাটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com