সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গণতন্ত্রের পথে ফিরেছে বাংলাদেশ, গড়তে হবে স্বনির্ভর দেশ: রাষ্ট্রপতি

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮৮ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পাটখাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও ব্যবহার উপযোগী পাটজাত পণ্য উদ্ভাবনে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অল্পমূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার উদ্যোগ নিতে হবে। এতে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়বে এবং দেশের অর্থনীতিও উপকৃত হবে।

সৃজনশীল তরুণদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে তুলে ধরতে হবে।

পাটচাষিদের উদ্দেশে তিনি বলেন, উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল পদ্ধতি অনুসরণ করে পাট চাষ বাড়াতে হবে, যাতে দেশের ঐতিহ্যবাহী এই খাত আরও শক্তিশালী হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com