সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ইরানের মিসাইল হামলায় কুয়েতে বাংলাদেশী প্রবাসী যুবকের মৃত্যু

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০৮ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে মিসাইল হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের এক প্রবাসী নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ জাহেদ হোসেন (২৮)। তিনি সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা এবং কামাল দফাদারের ছোট ছেলে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।পারিবারিক সূত্রে জানা গেছে, কুয়েতে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন জাহেদ হোসেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে একটি মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহতের এক ভগ্নিপতি জানান, বৃহস্পতিবার কুয়েত সময় বেলা সাড়ে ১১টার দিকে হামলার ঘটনাটি ঘটে। পরে সহকর্মীদের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন। জাহেদ হোসেন পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন। তিনি নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে পরিবারের ভরণপোষণ করতেন।

তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে এবং এলাকায়ও শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এর আগে গত রোববার বাহরাইনে হামলায় সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল মহসিন ওরফে তারেক (৫২) নিহত হন।

মাত্র কয়েক দিনের ব্যবধানে একই উপজেলার দুই প্রবাসীর মৃত্যুতে সন্দ্বীপ এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com